Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » গায় যে গানের চরণ || Ratna Sengupta

গায় যে গানের চরণ || Ratna Sengupta

জন্ম দিনে বিদায় দিনে
তোমায় করি স্মরণ,
পুষ্প মাল্য সাজায় গলে
রবি কবি বরণ।

ছবির মাঝে আঁকে যত্নে
তুলি দিয়ে চন্দন,
ছাত্র ছাত্রী ধৈর্যের সাথে
পায় যে ভারী নন্দন।

রবিবারে ছিল পিকনিক
অর্কজ্যোতির কিরণ,
সায়ং সন্ধ্যায় কবি স্মরণ
হবে সবার মিলন।

কবির লেখায় কবির গানে
আসর জমবে যেমন,
ছোট্ট সোনার নৃত্য কালে
হাততালি পায় তেমন।

বাগান ঘেরা ছাতিম তলা
ধরে শিশুর মনন,
পড়ার সাথে অঙ্কন খেলা
গায় যে গানের চরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *