আবেগে সোহাগে বাঁধি গীতহার
নীল নির্জন তীরে,
অন্তরে আছো হৃদয়ের মাঝে
গানের কথাতে ধীরে।
তোমার নয়ন ভাষাতে পড়েছি
প্রেমের বাক্য আঁকা,
ভুরু যুগলের বঙ্কিম রেখা
প্রশ্ন চিহ্ন বাঁকা।
ওগো উদাসীনী ব্যাকুলতা কেন?
শান্ত মূরতি ধরো।
আমারো পরান তোমা পানে ধায়
প্রেম সঙ্গীতে ভরো।
আখর চয়নে ধরেছি মনন
কীর্তন রূপ মেনে,
ছন্দের দোলা সুরের মায়ায়
নান্দনিকতা জেনে।
ঠাকুরের নাম বলো হরিবল
গাহিব দুজনে সদা,
বর্ণনা করি শ্রী কৃষ্ণ হরি
প্রার্থনা হয় যদা।
