বারি ঝরে পাতা নড়ে
ছাতা ধরে অল্প,
ঝিঁঝিঁ ডাকে আঁকে বাঁকে
নড়ে চড়ে স্বল্প।
ভেকে সুরে ডাকে ঘুরে
ঘ্যাঙরের শব্দে,
রবে. ভরে মাথা ধরে
থাকে সব জব্দে।
খেলে চলে হাঁস জলে
খায় গেঁড়ি গুগলি,
পদি পিসি মেনি মাসি
যাবে বুঝি হুগলি।
কিম্ভূত অদ্ভুত
ভূতে দের বাসাতে ,
একানড়ে কানেকড়ে
আছে বেশ খাসাতে।
খোঁজে চাঁদু হাঁদু ভাঁদু
তারা বড় দুষ্ট,
যাবে সনে আম বনে
খেয়ে হবে তুষ্ট।
