কেন দিলি আড়ি
ফিরে চলরে বাড়ি;
তোর কথাটাই থাক
ঝগড়াঝাঁটি যাক।
বুকের মধ্যে যে আগ
অল্পেই ধরিস তাই রাগ।
ঠাণ্ডা হতে খা ডাব
বুড়ো আঙুলে কর ভাব।
নাক কেন তোর ফোলে
শরীর খানি দোলে;
ওরে আমার অবুঝ ছেলে
তড়িৎ কেমন নভে খেলে।
এবার চোখে নামল বৃষ্টি
কি অপূর্ব! এক সৃষ্টি;
ভিজতে যাবি বৃষ্টি জলে
ক্যামনে নরম হবি গলে।
সমস্ত রাগ গেলি ভুলে
ভাঙা খেলনা রাখি তুলে।
আপন ছন্দে তবে ফেরা
ভালোবাসা মমতায় ঘেরা।
