কুমড়ো পটাশ নামটি খাসা গড়গড়িয়ে চলে
পথের মাঝে দুষ্টু শিয়াল পথটি আটকে বলে।
তড়বড়িয়ে গড়গড়িয়ে চললে কোথায় শুনি
ভিনদেশীয় জন্তু নাকি, কি গুণ আছে গুণী।
খেয়ে দেয় নাদুস নুদুস কুমড়োপটাশ আমি
মামার বাড়ি যাচ্ছি দেখো পথটা ছাড়ো নামি।
হাঁটা দিলো দ্বিগুণ জোরে বন্ধু জুটল কত
রগড় দেখতে পশু পাখি ছুটল পিছে শত।
