আমের ঘ্রাণে আকর্ষিত কাক চঞ্চু বসায় ফলে
গাছের আড়াল থেকে বালক উঁকিঝুঁকির তলে।
ভাবছে কখন পাবে রসাল আবার যদি পড়ে
বায়স ভায়া যাও না উড়ে ফলটি দাওগো ধরে।
তুমি আমি মিত্র দুজন ভাগে খেতে পারি
দুষ্টু পাজি কালো বায়স কথা শুনতে নারি।
ভাগ পালা তুই সজল নয়ন চিৎকারেতে বলে
কুড়িয়ে নেয় হলুদ আম্র কাক তাড়ানোর ছলে।
