জীবনের পথ কন্টকে ভরা
হারা জেতা লেগে থাকে,
বাধা বিপত্তি নিবারণ ক’রে
সুগমের পথ রাখে।
স্বর্ণ চামচে খেতে নাহি পাবে
পিতা মাতা নাহি রবে,
বাস্তবতা কি, কঠিনতা জানো
খেটে খেতে হবে ভবে।
পরাজয় এলে উঠে পড়ো আগে
কৌশলে মাত করো,
বারে বারে হারো একেবারে জেতো
আপন চেষ্টা ধরো।
মহাঋষি গণে দিয়ে গেছে বাণী
ধৈর্য ধরো তবে,
জয় পরাজয় চিরদিন নহে
ভাগ্য তোমার রবে।
হেরে গেলে পরে ভাবো শেষ নহে
জীবন যুদ্ধ বাকি,
দক্ষতা মাঝে পাবে যে মুক্তি
কর্মে নয় যে ফাঁকি।
জীবন যাপন কঠিনতা মাঝে
ফলাফলে লাভ পরে,
শান্তি জীবনে সুখের পোশাকে
মিলনের গানে ভরে।
