Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একলা মেয়ের ফেরা || Ratna Sengupta

একলা মেয়ের ফেরা || Ratna Sengupta

রাত বারোটা বেজে গেলো একলা মেয়ের ফেরা,
হায়নাগুলো ওত পেতে রয় মদোমাতাল ঘেরা।
ছেলেমেয়ে নিরাপদ নয় দুরুদুরু বক্ষে
চাকরী বাজার মন্দা ভীষণ ফেরে রাত্রে কক্ষে।

পুলিশ পেট্রল চলে মাঝে তবু বিপদ ঘটে
আততায়ী সুযোগ খোঁজে বদনাম নারীর রটে।
আমার মেয়ে তোমার ছেলে নিরপরাধ জানি,
পড়ার জন্য শহর আসা ৱ্যাগিং শিকার মানি।

প্রাণটা যাবে ভাবোনিতো পড়তে এসে শেষে
দুঃখের মাঝে নরনারী তবু থাকে হেসে।
বিচিত্র দেশ হেলদোল নেইকো ঘূর্ণিপাকের দোলা
সকাল থেকে রাত পর্যন্ত কর্মজীবন খোলা।

রাত বারোটায় ঘরে ফেরা শ্বাপদ গুলোর তাড়া,
বিবেক রহিত মানুষ গুলোর টিকি ধরে নাড়া।
মানবতার পাঠ পড়েনি ছোটো বেলার থেকে
অশিক্ষিত গুণ্ডা বদমাশ, দাও হাজতে রেখে।

স্বপ্ন দেখি সোনার সংসার আসবে ফিরে শেষে,
কঠোর নিয়ম মেনে চলবে ভারতবর্ষ দেশে।
থাকবে নাকো চুরি ছিনতাই ধর্ম সাথে রবে
কষ্ট করে কর্ম করবে শান্তি আনবে ভবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *