Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ইচ্ছে জাগে || Ratna Sengupta

ইচ্ছে জাগে || Ratna Sengupta

মেঘ কুয়াশা পাহাড় পথে
উড়ে আসে বাতাস ভেসে,
ধরবে মুঠোয় শক্ত করে
খোকা বলে হেসে হেসে।

রজতশুভ্র মেঘের রাশি
আলো করে আছে ছেয়ে,
মেঘ কুয়াশা হঠাৎ কেমন
পাহাড় পথে আসছে ধেয়ে।

খণ্ড খণ্ড হয়ে ঘোরে
ফুলের পাপড়ি দেখে লাগে,
অপূর্ব এক দৃশ্য দর্শন
ধরতে মুঠোয় ইচ্ছে জাগে।

ধরতে গেলে পালায় উড়ে
বড্ড দুষ্টু ছেলের কষ্ট
ক্লান্ত হয়ে বসে পড়ে
দিনটা তবে গেল নষ্ট।

ফগের রূপে কুয়াশা মেঘ
তাজ পরিয়ে দিল মাথে,
সবাই তখন বলছে বাহা।
খোকার সাধ যে নেবে হাতে।

টাটা বাই বাই চলে গেল
অর্ককরের উজল আলো,
পাহাড় পথে পসরা সাজায়
বেচা কেনা চলছে ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *