Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আহা শব্দে বলে || Ratna Sengupta

আহা শব্দে বলে || Ratna Sengupta

সিঁদুরটোকার কদর দেখেই
আম্রপালির রোষ,
আমার মতন আম্র কোথায়
খোঁজো কেন মোর দোষ।

গরম কালের রসাল আম্র
নামকরা নামে পাবে,
হিমসাগরের সুগন্ধ স্বাদ
চেটে পুটে চেয়ে খাবে।

আলফানসোর জাতটি আলাদা
টক বা মিষ্টি চলে,
চৌসা ফজলি গোবিন্দভোগ
আহা শব্দেতে বলে।

হলুদ সবুজ অঙ্গ বরণ
গন্ধে পাগল করে,
আম পান্নার আম শরবত
অধরে হাস্য ভরে।

বৃদ্ধ বৃদ্ধা পছন্দ করে
আম দুধ ভাত জানি,
ফুটো করে আমে চুষে চুষে খায়
রস যত আছে মানি।

আমসি শুকায় রৌদ্র তাপে
বর্ষায় টক হবে,
চাহিদা মেটায় আমসত্ত্ব যে
সারাটি বছর রবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *