Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আয় মা তবে কাত্যায়নী || Ratna Sengupta

আয় মা তবে কাত্যায়নী || Ratna Sengupta

জলদ নৌকায় শৈলপুত্রী
এবার মর্ত্যে যাত্রা করেন,
বৃষ্টির জোরে বেহাল মানুষ
উপলব্ধির বোধটি ধরেন।

যাবি কোথায় পাপ অনাচার
রুদ্রসংহার হবে এখন,
বাঁচতে চাইলে স্বীকার কর রে
পালাবার পথ বন্ধ যখন।

আসছে মাতা ধরিত্রী’ পর
বিচার হবে বলছে আকাশ,
জল ভাসিয়ে সারা শহর
গুমোট গরম স্তব্ধ বাতাস।

তৃতীয়াতে চন্দ্রঘন্টা
বরাভয়ের হাত তুলেছে,
মস্তকে তাঁর অর্ধচন্দ্র
স্বামী গর্বে মন ভুলেছে।

আয় মা তবে কাত্যায়নী
মহিষাসুর বধ হয়েছে,
মর্ত্যের অসুর বুক ফুলিয়ে
দাপট তাদের খুব রয়েছে।

ভয়ঙ্করী মা কালরাত্রী
কর রে এবার নির্মম শাসন,
মহাগৌরী রূপের সামনে
পাতব মাগো ফুলের আসন।

সিদ্ধিদাত্রী দশভুজা
রূপ মহিমায় খুবই আপন,
কালো রাতটি কাটিয়ে মা
করব মোরা সুখে যাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *