Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আম্র সুবাস || Ratna Sengupta

আম্র সুবাস || Ratna Sengupta

আম্র সুবাস গ্রীষ্মকালে আম্র ঝোলে ডালে ডালে
ঝড়ের মাতন টুপটাপ পড়ে খসে;
কচিকাঁচা ছোটে জোরে কুড়াবে আম কোঁচড় ভ’রে
তেলে নুনে লঙ্কায় মাখবে কষে।

আওয়াজ করে খায় সকলে বুড়ো বাচ্চা দলে দলে
অল্প বৃষ্টি, আনন্দেতে ভেজে;
ডাক পড়েছে ঘরে ফেরার মনে তখন বাজছে সেতার
ভিজে সপসপ কাকতাড়ুয়া সেজে।

পরম স্নেহে মুছায় মাথা গায়ে ধরে নকশি কাঁথা
মায়ের সেবা ছেলের তরে থাকে;
ঘুমের শেষে পড়তে হবে বাড়ির কাজ যে মেলা রবে
মায়ের নির্দেশ সদাই মনে রাখে।

মন পড়ে রয় আমবাগানে টুপটাপ শব্দের মধুর তানে
কখন যাবে আমের খোঁজে পরে;
এখন ছোটা স্কুলের পানে মেলাবে সুর গানের তানে
প্রার্থনা রয় সব বিদ্যার্থী করে।

ছোট্ট সোনা ফিরছে ঘরে হাসি মুখে কলকল করে
দুধে ভাতে খেয়ে বিশ্রাম নেবে;
স্বপ্ন দেখে খেলছে বাগে আম না পেয়ে ভীষণ রাগে
ধরতে পারলেই কঠিন শাস্তি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *