Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আকাশের মেঘের সখ্যতা || Nivedita De

আকাশের মেঘের সখ্যতা || Nivedita De

শরতের আকাশে মেঘেদের খেলা,
কাশফুলের দোলা,
আর শিউলি ফুলের সুবাস,
সবকিছু উপেক্ষা করে,
দাপুটে এক ঝড় আসছে ধেয়ে!
বলা নেই কওয়া নেই হঠাৎ আবহাওয়া- অধিদপ্তরের খবরে মেঘ কন্যা
ভীষণ বিচলিত হয়ে পড়েছে।

তুমি বললে যতই আসুক ঝড় ঝঞ্ঝা,
ভয় পেও না।
কতোবার বলেছি এই তো
আছি সাথে,পাশে।
মিছে এমন ভয় পেলে যদি যাই হারিয়ে।
জলভরা মেঘ বললো,
সত্যি তুমি বড্ড বেরসিক,
বুঝলেই না হারিয়ে যাওয়ার ভয়,
সেই তো বেশি পায়,
যে জন সত্যি ভালো বাসে,
যত্নে রাখা টবে,
নিয়মিত সার জল দিয়ে।

হাজারো ঝগড়া মান অভিমানের পর,
মেঘ আবারও ফিরে এসে,
তোমার দোড় গোড়ায়,
চুপটি করে বসে থাকে।
তুমি কি বুঝতে পারো তাকে!

তোমার বাগানের আশেপাশে,
গোলাপ, চম্পা, রজনীগন্ধা,
পাতাবাহার ঘিরে থাকে।
জানি তুমি সবাইকে নিয়ে,
পথ চলতে ভালোবাসো।
অক্লান্ত উৎসাহ দাও কাজে,
মুখ ফিরিয়ে থাকো না কারও থেকে।
ওরা কি জানে আকাশ-মেঘের সখ্যতা
যুগ যুগান্তরের?

মেঘে কন্যার তাই মন মানে না।
মন লাগে না কোন কাজে।
আবহাওয়ার মতো বদলে যেও না সুজন।
ছয় ঋতুর মতো ফিরে ফিরে এসো,
মুগ্ধ ওই চোখে, প্রকৃতির রূপ রস গন্ধ নিয়ে।
জীবন পাতায় ঝড় তুফান এমনি আসবে, যাবে।
তুমি নীল মেঘে আকাশ হয়ে থেকো,
শরতের শুভ্র মেঘেমল্লারে ভেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *