Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হারিয়ে যাওয়া নোটিফিকেশন || Kazi Adam

হারিয়ে যাওয়া নোটিফিকেশন || Kazi Adam

অনুধাবনের রাতে সময়ের ঘড়ি মনে করিয়ে দেয়,
সবচেয়ে জরুরি নোটিফিকেশন-গুলো
কখনো ফোনে আসে না।

মায়ের দীর্ঘশ্বাস,
বন্ধুর নীরবতা,
নিজের ভেতরের ভাঙচুর—
এসবের কোনো রিংটোন নেই।

আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি,
জীবন ততক্ষণে
চুপচাপ আমাদের ডেকে চলে যায়।

খসড়াধ্বনি: জীবনের সবচেয়ে জরুরি ডাকগুলো কি সবসময় নিঃশব্দে আসে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *