Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হযবরল জীবনে || Ranjana Guha

হযবরল জীবনে || Ranjana Guha

কথারা তো রোজ হাওয়ায় ভেসে বেড়ায়,
তবু সমালোচনায় কিই বা আসে যায়,
কাজের পরিণতিতে ঠিক ভুল চলে নির্ণয়;
বিনা কাজে আলোচ্য বক্তব্য যে ফুরায়।

জীবনের হরিৎক্ষেত্র আজ স্বপ্ন মাত্র,
তাই তো পরনিন্দা পরচর্চা চলে দিবারাত্র,
অধরা মাধুরীর ক্ষোভে জ্বলে যে গাত্র;
শঙ্কায় অধীর কারও আসে না তো পত্র!

নিরুত্তাপ দিবস যামেও নেই কোন শান্তি,
কেন কেউ করছে না কোন ভুল ভ্রান্তি?
হবে সবাই টক ঝাল মিষ্টি রাজ্যের মন্ত্রী;
অশান্তি না থাকলে আর কিসের প্রশান্তি!

আপন মনে না দিয়ে তেল নিজ চরকায়,
সুখ খোঁজা, কার ঘরে হরদম সুখ উপচায়,
পুড়তে হবে সবাইকেই বুঝি ঈর্ষার জ্বালায়;
যুদ্ধ হীন জীবন তাই কাঁদে এবং কাঁদায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *