Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সবুজায়ন একমাত্র পথ || Ratna Sengupta

সবুজায়ন একমাত্র পথ || Ratna Sengupta

দাবদাহে ত্রাহি ত্রাহি
উষ্ণায়নে পৃথ্বী জ্বলে,
কাতরতা বৃদ্ধি জীবের
গরম হলকা তাপের বলে।

বৃক্ষকর্তন যথেচ্চারে
নগরায়ণ করছে সবে,
প্রতিশোধে বিশ্ব এখন
রোষানলে ফুঁসছে ভবে।

বৃক্ষাভাবে অক্সিজেন নেই
শ্বাসকষ্টেতে মানুষ ভোগে,
রোদের জ্বালা প্রখর হলে
ছায়ার অভাব মানুষ রোগে।

হিমবাহ ওই গলছে দেখো
টালমাটালের সংসার দোলে,
ওজোন স্তরের ফাটল ধরছে
বৃক্ষ লাগাও পৃথ্বী কোলে।

গাছের বীজ সব ছড়াও মাঠে
ভবিষ্যতে বাঁচার তরে,
সবুজায়ন একমাত্র পথ
খালি প্রান্তর উঠবে ভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *