স্বাধীনতা এল, মানবতা কই, কাঁদে বিচারের বাণী,
যত লাঞ্ছনা, বঞ্চনা সয়ে দারিদ্র্য টানে ঘানি।
নির্যাতনের ইতিহাস ফেরে লজ্জায় মাথা নত,
এই স্বাধীনতা! হায় বিশ্বাস, হয়েছে আহত কত।
নিয়োগ কোথায়? ভেদাভেদে আজ রাস্তায় ছেলেমেয়ে,
জবাবের আশা ধর্ণার পথে চাকুরি ফেরাও গেয়ে।
কল কারখানা বন্ধ হয়েছে দুর্নীতি যত ভরে,
আদালতে জমা মামলার খাতা কারচুপি কত করে।
স্বাধীন দেশের নাগরিক দেখে ভয়ংকরের রূপ,
ত্রাহি ত্রাহি রব চতুর্দিকে যে হতাশায় রয় চুপ।
গৌরব গাঁথা হয়েছে মলিন পাঁচ হাত ঘুরে আজ,
সদুত্তরের আশা করাটাই নিরর্থকের সাজ।
সোনার ভারত কবে হেসে ওঠে দোদুল দোলায় মন,
সত্যিকারের স্বাধীনতা পাবে, যাদুর পরশ ধন।
আশা ভরসার চাবিকাঠি নিয়ে ধর্ণায় বসে আছে,
শিক্ষক রূপে ফিরিয়ে আনবে যোগ্যতা বলে পাছে।
