Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মেঘ বিষয়ক মনের কথা || Asim Das

মেঘ বিষয়ক মনের কথা || Asim Das

হয়তো ভাবোইনি মেঘ বিষয়ক মনের কথা
আদৌ কী উঠেছে / ঘিরেছে তোমাকে !
যদিও ভেবেছো ,
প্রেমিক মেঘপুরুষ তোমাকে জাপ্টে জড়িয়ে
বৃষ্টি না জমিয়ে ছাড়েইনি !

জিজ্ঞেস করলে মঞ্চে বলো
— কেউ ঝরালে , ভিজে যেতাম না ?
এই তো চব্বিশটা কেকের মুখে ফুঁ দিলাম
আটচল্লিশটা উলু-ফুল ফুটে উঠলো।
ওগুলো আবার সংসারে দেখিয়ে
শরীরে সাজিয়ে রাখতে হবে , যাই …

সাজঘরে ফিরেই স্বগত নুপূরে বেজে ওঠো রিনিঝিনি
–একান্ত নিবিড়ের নির্জন বিরামবাগানে
মুগ্ধতায় অস্থির তোমাকে তুলে রেখেছি মনের মাচানে ।
শান্তির আশ্রয় -সুখের গভীরে ডুবে গেলে
ভিন্ন রসের আনন্দে আমাকে ভাসাবার জন্যে
চুপ আড়ালে অশান্ত এসো কিন্তু মেঘ !
আর অবশ্যই সঙ্গে এনো নিজেকে জানার সুখে
লাগাম পরানো সংযমী শ্লোকের বিষাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *