ঘুমের চোখে পাখা হাতে
বাতাস করে মেয়ে,
বিদ্যুৎ কারেন্ট গেছে চলে
গলদঘর্ম নেয়ে।
খাতা দেখতে ব্যস্ত পিতা
জমা দিতে হবে,
রাত্রি জেগেই কর্ম চলছে
শিক্ষার মূল্য রবে।
মিষ্টি হাওয়া হাতপাখা তে
তালপাতাতে রবে,
আগের কালে হাতে হাতে
আহা! মধুর কবে।
আধুনিক কাল বিদ্যুৎ নির্ভর
ঘরে ঘরে বাতি,
সমস্যা হয় কারেন্ট গেলে
কষ্টে কাটে রাতি।
মা ঠাকুরমার দয়ার শরীর
সেবা ব্রতে মতি,
ঘরে ফিরলে বাপ ঠাকুরদা
হাতপাখা নাড়ায় সতী।
গরম কষ্ট দূরে যেতো
মিঠে বাতাস খেয়ে,
পরম ভাগ্য মানতো জনে
এমন বধূ পেয়ে।
