Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মায়ের স্নেহ || Ratna Sengupta

মায়ের স্নেহ || Ratna Sengupta

হার মেনেছে মায়ের স্নেহ
কঠিন হৃদয় মুক্তি মাগে,
আদালতের শীর্ষ রায়ে
অবচেতন মনটি জাগে।

তেরো বছর কোমায় ছেলে
উন্নতি আর পায় না দেখে,
কি হয় পরে, ভীষণ চিন্তা
রেহাই চায় মা, আর্জি রেখে।

অবশেষে মিলল বিচার
অনুমতি পেলো শেষে,
বিদায় দেবে সম্মানের সাথ
যারে লাল্লা, ঘুমের দেশে।

কে দেখবে বল আমাদের পর
স্বর্গের পথে তাইতো যাবি,
মুছবো অশ্রু আঁচল দিয়ে
আমার আশিস সঙ্গে পাবি।

সকল কষ্ট বুকে চেপে
হাতটি বুলাই ঘন কেশে,
মমতাতে আঁকি চুম্বন
যারে লালা, যোগীর বেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *