Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বয়সী কবিতার বনে আরণ্যক কবি || Asim Das

বয়সী কবিতার বনে আরণ্যক কবি || Asim Das

ঝুলে যাওয়া চোয়ালের আয়নায়
বয়সী কবিতার জন্ম হয়

অপেক্ষার গাছ থেকে উড়ে যায়
বিরক্ত বসন্তের বীজ
যাদের ছড়িয়েছিলাম প্রথম আলোর চোখে
একদিন আনন্দ- নদী হবো বলে’
শিশিরের শিরা ওঠা রাত ভেঙ্গে
শরতও ঝুলতে থাকে সংশয়ী ঝুলে
দুপুরের ঘুম এসে গিলে ফেলে
আমারই শ’য়ে শ’য়ে জন্মের সমুদ্র বিস্ময়

অথচ মনের উর্বশী বনে এক আরণ্যক কবি
অমলিন প্রেমের কবিতা বুনে যায়
দোটানার দোতারা টানে ভেসে আসে
শেকড়ের মেঘের পিপাসা

চেষ্টার হরমোন হূলে ডুবে গিয়ে
জেগে উঠি আর এক নতুন সিসিফাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *