লিখতে গেলেই আজকাল
দলছুট হয় শব্দরা,
একমুঠো রোদ্দুরের আশায়
করি বিষাক্ত দিনযাপন,
তৃষিত চোখ খোঁজে
আলোকিত আকাশ,
বস্তির উলঙ্গ শিশুর কান্না
থামে অবশেষে!
একটুকরো রুটিতে টিকে থাকে
জীবনধারা।
আবারও জন্মায় ফিনিক্স।
লিখতে গেলেই আজকাল
দলছুট হয় শব্দরা,
একমুঠো রোদ্দুরের আশায়
করি বিষাক্ত দিনযাপন,
তৃষিত চোখ খোঁজে
আলোকিত আকাশ,
বস্তির উলঙ্গ শিশুর কান্না
থামে অবশেষে!
একটুকরো রুটিতে টিকে থাকে
জীবনধারা।
আবারও জন্মায় ফিনিক্স।