Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নীলকন্ঠ || Desha Mishra

নীলকন্ঠ || Desha Mishra

ওদের কালো ধাগায় বিশ্বাস
পর্দায় নেশা
দেওয়ালের শখ

লতানো সবুজ গাছটার দেহ
কেটে কেটে টুকরো টুকরো করে
বড্ড আরম ওদের

শিকল ভেঙে সে আমাকে
উপহারে দুটি ডানা দিয়েছিল

স্বপ্নের বন্ধ সিন্ধুকের চাবি ও…
স্বাদ দিয়েছিল আকাশের
আমি নীল চেটেপুটে
জীবিত হতাম রোজ

এ রহস্য ফাঁস হতেই
আমার চার পাশে নিঃশব্দ চিৎকার
রক্ত

শ্বাসকষ্টের রোগী তার ওষুধ
বড় যত্নে রাখেন
আমিও

সবার অলক্ষে
চলতে থাকে
আমার নীল পান

ওদের উল্লাসে
নেশা হয়
আনন্দ ও

দুটো ডানা মেলে
নীলকন্ঠ এখন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *