হেমন্তের ধান খাচ্ছে দোলা
শীতল মৃদু বায়ে,
সর্ষে খেতে ঊষার চমক
জ্বলছে ধানের গায়ে।
পাখির কূজন শুনতে পাবে
ধানের মাঝে খেলা,
কনক শীষে মাতামাতি
টিয়া ময়না মেলা।
রবি করে জ্বালায় আলো
হলুদ সর্ষে ফুলে,
সোনালী রঙ ধরায় আবেশ
গাইব গলা খুলে।
চোখটি জুড়ায় এমন দৃশ্যে
হরা ভরা খেতে,
চাষির নন্দ ফসল দেখে
গাঁয়ের লোকে মেতে।
হেমন্ত বায় শীতের আমেজ
আনে আমার গাঁয়ে,
খেত খামারে কর্ম বিপুল
পূজা লক্ষ্মী মায়ে।
(এখনকার বানান খেত। ক্ষেত নয়)
