Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জন্মেছি মা! এই মাটিতে || Ratna Sengupta

জন্মেছি মা! এই মাটিতে || Ratna Sengupta

মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি,
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি। (প্রদত্ত)

জন্মেছি মা! এই মাটিতে
শস্য শ্যামল সবুজ সুখে,
মায়ের ভাষায় কথা বলি
ভারতবর্ষ নামটি মুখে।

পাহারা দেয় হিমালয় নগ
তুষার শৃঙ্গ মাথায় ধরে,
বইছে গঙ্গা ভাগীরথী
কুলুকুলু শব্দে ভরে।

চাষ আবাদে ফসল ফলে
বাণিজ্যের পথ খোলা রেখে,
ধানের আগায় পাখির খেলা
চাষির নন্দ ফসল দেখে।

গোরু বাছুর চরে মাঠে
রাখাল পিছে বাজায় বাঁশি,
এমন মধুর দেশে মাগো
জন্মে আমি কেবল হাসি।

বলিদানে স্বাধীন ভারত
শত বীরের রক্তে ভাসে,
পরাজয়ে পালায় ব্রিটিশ
স্বাধীন ভারত জয়ে হাসে।

মধুর চেয়ে আছে মাগো
জন্মভূমি! দেশের মাটি,
পথের ধূলা মাথায় ধরি
সেযে আমার বড়ই খাঁটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *