দিন গুলো সব হারিয়ে গেছে
মুড়কি নাড়ু ঘুমে ঢাকা
মুঠোফোনেই চলতে থাকে
তোমার আমার দেখা
ঘড়ির কাটার কানটা মুলে
ভীষণ ভাবে বকি
হতচ্ছারা বড্ড পাঁজি
পাল্টায় না ছবি
ইমোজি তে প্রণাম আর
আশীর্বাদ ও তাতেই
নিমকি গজা যা খাবে তাই
মিষ্টি মুখ সাথেই
দিন বে-দিন আর কত কি
দেখব কি জানি
ইঁদুর দৌড়ে তোমার আমার
অযুত হয়রানি
