গরম কেমন? বৈশাখ মাসে
গলদঘর্ম, কষ্ট শ্বাসে।
দাবদাহে ত্রাহি ত্রাহি
জলের খোঁজে ক্লান্ত রাহী।
ছায়ার খোঁজে বৃক্ষ তলে
বিষ্ঠা ত্যাগে, পক্ষী দলে।
প্রভুর সমীপ আর্জি ধরে
বৃষ্টি দাওগো পৃথ্বী পরে।
বৃক্ষ কর্তন আর কি হবে?
নগরায়ণ নামে তবে।
দূষণ কমাও শান্তি পাবে
আনন্দের গীত তুমি গাবে।
চাষির মাথায় পড়েছে হাত
জলের অভাব বিনিদ্র রাত।
পুকুর শুকায় গরম চোটে
সবে শুরু বৈশাখ মোটে।
