Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কলির হোক শেষ || Ratna Sengupta

কলির হোক শেষ || Ratna Sengupta

নিভে গেল সব আলো
দীপাবলি শেষ,
মনের আঁধার দূর করো
দৃঢ় করো দেশ।…. প্রদত্ত

আঁধার ঘুচুক কালির ক্লেশ
জ্ঞানের আলো থাক,
আপদ বিপদ দূর করো
বালাই তবে যাক।

শক্তি তোমার দৃঢ় হোক
মানব সেবায় জয়,
কুসংস্কারে জড় মন
ভূত দানবের ভয়।

মানবতার পাঠ শেখো
সেবা ধর্মে মন,
ব্যস্ত রাখো সৎ সঙ্গে
কর্ম সেবা পণ।

দেশের শত্রু ভয়ংকর
অসুর দানব রূপ,
সংহার করো এক ঝটকায়
অমা থাকবে চুপ।

কপটতা মিথ্যা ছল
আজকের অস্ত্র বেশ,
সত্য পথেই নিপাত যাক
কলির হোক শেষ।

দেশের তরে জীবন দান
পরিশ্রমের মাঝ,
কায়িক শ্রমের শক্ত ভিত
সকাল থেকে সাঁঝ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *