Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মরবি নাকি কেশে কেশে || Ratna Sengupta

মরবি নাকি কেশে কেশে || Ratna Sengupta

অলস দুপুর বিলাসিনী আপন মনে কথা বলে
প্রখর রোদে আচার দেবো সারা বছর ভালোই চলে।
নকশি কাঁথায় সুতোর কাজে এখন তবে ভরে তুলি
সামনের দিনে মেয়ে জামাই গায়ে দেবে দুঃখ ভুলি।

বিলাসিনী কইছে কথা আপন মনে পাখির সনে
মন কেমনের উদাস কথা ছেয়ে আছে গোপন মনে।
কত দিন যে যাইনি গ্রামে বাবা মাকে চোখের দেখা
সংসার সামলে সময় কোথা পড়ে আছি একা একা।

খোকা খুকু পড়তে বিদেশ সামলাই আমি বড় বাড়ি
আছে কিছু পোষ্য আমার তাদের নিয়ে চড়ি গাড়ি।
সুখী সুখী জীবন আমার তবু কেন প্রশ্ন জাগে,
একাকিত্ব ছেয়ে আছে শিকল বাঁধা মনে লাগে।

দুপুর বেলায় পুতুল খেলা নৌকাখানি ভাসাই জলে
বলছিস বুঝি বন্ধুদের ডাক আসুক ছুটে দলে দলে।
হাসালি যে বিলাসিনী, টিয়া পাখি বলছে হেসে
বুড়োকালে বৃষ্টি ভিজে মরবি নাকি কেশে কেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *