কেমন হলো প্রথম দফা
২৯শে হবে সকল রফা,
মসনদ হবে কার
লড়াইয়ে শুধু চার।
ভোটার এখন সচেতন বেশ
২৯শে তার দেখব যে শেষ।
গোনাগুনতি শুরু হবে
পছন্দের লোক আসবে কবে।
ধৈর্য ধরো! দেখতে পাবে
গোনার সময় দেখা যাবে।
পরিবর্তন আয় বলছে সবে
আসলে কি হয় দেখো তবে।
অনেক পুলিশ নেমেছে ভাই
গন্ডোগোলের ভয়টি নেই তাই
দ্বিতীয় দফা দেখাটি যাক
অসন্তোষের মন চাপা থাক।
কত কি যে প্রতিশ্রুতি
বন্দনা আর দলের স্তুতি।
পেলেও পেতে পারো পরে
ভোটের দিনে তাই ভোট ধরে।
দুরু দুরু বক্ষে সবে
প্রতীক্ষাতে আছে তবে।
মারামারি বন্ধ রেখো
হারো জেতো শান্ত থেকো।
