Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কত খেলা এই ভবে || Ratna Sengupta

কত খেলা এই ভবে || Ratna Sengupta

তোমার কথা আমার কথা বটের তলে পথের ধারে,
ভাড়ে চুমুক গলা ভেজে গরম চায়ে, বিস্কুটে ভোজন সারে।
বিশ্রাম খানিক বটের তলায়পথে আশ্রয় মমতা ভরে,
ইতিহাস রচনা গড়ে নিত্য কত ঘটনা চাক্ষুষ করে।
কা কা শব্দে উড়ল কাক টায়ার ফাঁটার বিকট রবে,
পিলে চমকায় পড়ল বুঝি বোমা কোথাও, কত খেলা এই ভবে।

২)
রুজি রোজগার তরে পথে নামা লড়াই সংঘর্ষ তলে
জায়গার লড়াই বেঁচে থাকার আঁকড়ে থাকবে বলে।
পথের সাথী দুদিন তরে উদয়াস্ত পরিশ্রম আজ
বিবাদ ছেড়ে চলতে শেখো দেখেশুনে করো কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *