মিছিলে হাঁটা মানুষগুলো
সোচ্চারে আজ বিচার চাই,
ট্রাফিক পুলিশ বেশ হিমশিম খায়
বাঁশির আওয়াজ যে শুনতে পাই।
দেয়াল লিখন প্রতিবাদের
রক্তের রঙে আঁকাবাঁকা,
হিজিবিজি নয়, পড়ে দেখো
শ্রমিক কুলি মুটে ঝাঁকা।
ঘুমন্ত শিশু খোলা আকাশ
মায়ের স্তনে মুখটি রেখে,
পথের পরে ইতিহাস গড়ে
ওপরে তারা শুধুই দেখে।
২)
পিঠে পড়ল লাঠির আঘাত
পথটি ছাড়ো, উঠে পড়ো
ঘুমের ঘোরে গজরায় মানুষ
জন্ম নিল বিপ্লব ধরো।
গোটায় শয্যা ছেঁড়া মাদুর
নোনা জলে কপোল ভেজে,
হাত উচিয়ে চলছে মিছিল
নেই গায়ের জোর ভিক্ষুক সেজে।
পথের পরেই মৃত্যু আসবে
মোমবাতির শিষ জ্বালা হবে,
দুচারদিনের পরেই শান্ত
দেয়াল লিখন জ্বলজ্বল রবে।
