Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নারী || Pritha Chatterjee

নারী || Pritha Chatterjee

আকাশটা যেই পড়লো চোখে
মেলে দিলাম ডানা
যেই না আমি উড়তে গেলাম
করলে পুরুষ মানা
চাও না পুরুষ উড়তে শিখি
চাও না সাঁতার কাটি
চাও না পুরুষ তোমার সাথে
পায়ে পা মিলিয়ে হাঁটি
চাও না তুমি একটুকু যাই
এগিয়ে তোমার থেকে
এগিয়ে যদি চাই গো যেতে
রাখতে যে চাও বেঁধে
কেনো এমন নিয়ম বদল
তোমার আমার মাঝে
ভয় কি তবে পুরুষ তোমার
নারীর কাছে হার মেনে যাও পাছে

ভয় পেও না পুরুষ তুমি
ভয় পেও না মিথ্যে
নারীই তোমার চেতনা আর
তোমার শুভ শক্তি
নারীই তোমার সঙ্গী ও মা
নয় সে প্রতিদ্বন্দ্বী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *