সুব্রত বাবু…..
একটু দেখবেন……
এইবারের ভোটটা যেন ঠিক জায়গাতেই দেবেন।
এতকিছুর পরেও ভোট চাইতে আসেন?
এত দুর্নীতি…!
এত খুন; ধর্ষণ; রাহাজানি; মাফিয়া রাজ
এরপরেও কোন মুখে ভোট চাইতে আসেন?
হ্যাঁ… হ্যাঁ…. হ্যাঁ…. হ্যাঁ….. হ্যাঁ…… হ্যাঁ……
দেখুন দলের সাঙ্গোপাঙ্গরা খারাপ হলেও আমরা বড্ড ভালো মানুষ
দয়া করে ভোটটা আমাদেরকেই দিবেন
হ্যাঁ হ্যাঁ দেব……
আপনাদের কি ভোট ভালো মতই দিবো
তা একটা করে দেবো? না দুটো করে দিবো?
এ কি কথা বলছেন?
দুটো করে আবার কি করে হয়?
হয়… হয়….
খুব হয়…..
এ যাবৎ দেখেননি কত অবৈধ ভোটার ভোট দিয়েছে!
আপনাদেরকে তো আমায় একটা ভোট দিলে পোষায় না!
তাই বলছি গোটা গোটা নাকি অনেকটা?
ওরকম করবেন না প্লিজ
ভোটটা আমাদেরকেই দিবেন
সে তো দিব….
আরজি করে বিচারটা কি হলো?
চাকরি চুরির ব্যাপারটা কেমন হলো?
চাল ছুরি ডাল চুড়ি খাল চুড়ির ব্যাপারটা কেমন হলো?
গরু চুরি ব্যাপারটা কেমন হলো?
সন্দেশখালীর মা-বোনেদের ইজ্জত নষ্টের ব্যাপারটা কেমন হলো?
দয়া করে অমনটা করবেন না..
এখন এই ভোটের সময় এসব প্রশ্ন করবেন না প্লিজ…
ভোটটা না আমাদেরকেই দিবেন….
দেখবেন আমরা পরবর্তীতে সব ঠিক করে দেবো
হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক করেই দেবেন
কারণ এই পশ্চিমবঙ্গে নতুন করে ইতিহাস সৃষ্টি হয় দিনে দিনে
আমি ভাবছি আপনি বিদায় নেবেন কতক্ষণে…
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলেন রাজ্যটা কি এতদিনে।
হ্যাঁ… হ্যাঁ….. হ্যাঁ…. হ্যাঁ… হ্যাঁ…….
বুঝতে পেরেছি আমি মনে মনে
সুব্রত বাবুর মনটা ভরে আছে অনেক রাগ অভিমানে।
