Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবি হতে চাই || Dipraj Mitra

কবি হতে চাই || Dipraj Mitra

কবি আমি হবই ভাবি
মনে মনে আঁকছি ছবি।
সত্যি সব ধরবো তুলে
মিথ্যের দেবো কানটি মুলে।।
নারী যাচ্ছে ধুলোয় মিশে
অবহেলিত দিনের শেষে।
সন্মান টা নিচ্ছে কেড়ে
পাপের সীমা যাচ্ছে ছেড়ে ।।
নিথর দেহ রক্তে মাখা
ষড়যন্ত্রের ছকটি আঁকা।
মৃত্যুর সাজ পড়ল মেয়ে
সত্যের পথ পাড়ি দিয়ে।।
অসুরের দল খুবলে খেলো
অসহায়েরই প্রাণটি নিলো।
অন্ধ আইন শিকল পড়ে,
জালিয়াতি সব আড়াল করে।
কলমের কালি ফুরিয়ে গেছে
কি লিখি আর খাতার মাঝে!
অসুররা সব মুখ লুকিয়ে
ঘুরছে আজও বুক ফুলিয়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *