শহর যখন ঘুমিয়ে থাকে
নীলচে চাদর মুড়ে
আমি তখন জেগে উঠি
বেড়ায় ঘাসে উড়ে
নদীর সাথে পাখনা মেলি
নুড়ি দিয়ে আঁকি
ঝিনুক ভাঁজে শব্দ লুকাই
কাজকে দিই ফাঁকি
পাহাড় ডিঙোই আঙ্গুল দিয়ে
রঙের কারসাজি
এই পৃথিবী নৌকো যেন
আমি উদাস মাঝি
গাইছি আমি তারার তারে
গাইছি চাঁদের পাড়ায়
ঝর্ণা আমার এলোচুলে
খুশির রঙ ছড়ায়
কোথায় যাবো এদের ছেড়ে
কোথায় এতো সুখ
অনন্ত এ সুখের মাঝে
দুঃখ ঢাকে মুখ
